
- লেখকঃ-তীর্থ চন্দ্র দাস
প্রিয়,তুমি কি সেই সৃষ্টি,
যাকে দেখতে আমার পড়ে নাকো দৃষ্টি?
যার অতুল স্নিগ্ধতায় মেতে যায় প্রাণ,
না জানি কত জমিয়ে রেখেছো অভিমান।
তুমি কি সেই নারী,
যার মায়ায় মেতে উঠছে অতৃপ্ত নগরী?
যাকে নিজের করে পাওয়ার শত অনিয়ম,
তৃষ্ণার্ত মনের অকৃত্রিম পণ,
তুমি কি সেই প্রেয়সী?
যার রুপের গুনকীর্তন করছে
শত সহস্র মহর্ষী!
দেখতে আমায় দিও গো তোমার,
স্বর্গতুল্য হাসি!
আলতা পায়ে পদচিহ্ন,
যার সকল চেতনায় জুড়ে আছে,
মানবিকতা আর সৌন্দর্য।
আহ! প্রেমের গন্ধ কত যে সুমধুর।
যা হার মানায় রজনীগন্ধার বাহার,
নয়ন মেলিয়া ভুলে যাই করতে আহার,
সেই জুড়ে থাকে আমার মনবাগান,
সে যে করেছে আমায় অমর অম্লান।
১৪ আগস্ট,২০২১ইং





