মুহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধিঃ আজ সকালে  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডের ঢালাইকাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুঃ আবুল কাসেম।

vc sir 13

উদ্বোধনের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উদ্বোধন শেষে  উপাচার্য বলেন এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল । বার বার নিম্নমানের কাজ হওয়ায় এই জায়গাটি প্রায়  চলাচলের অনুপযোগি ছিল । তাই এবার কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করেছি। আমি শুনেছি গত বছর এই খানা খন্দের  জন্যই এখানে আমাদের এক ছাত্রের জীবন অকালে চলে গেছে , আমি তার রূহের মাগফিরাত কামনা করি । আমি চাইনা আর কোন মেধাবি জীবন অকালে ঝরে পড়ুক, আর কোন বাবা মায়ের  বুক এভাবে খালি হোক । এই কাজ চলাকালিন আমি কয়েকবার এটি পরিদর্শনে এসেছিলাম , নিম্নমানের ইট বালু  ফিরিয়ে দিয়েছি , ঠিকাদার কে বার বার বলেছি যেন কাজের মান খারাপ না হয় ।তিনি বলেন আগে বাস রাখার জায়গা ছিলনা , গ্যারেজটা অনেক ছোট ছিল , সেটা বড় করা হচ্ছে ।  এদিকে বাস স্ট্যান্ডের কাজে নিয়োজিত ঠিকাদার উপাচার্যকে বলেন ঢালাই কাজ আজকেই শেষ করার চেষ্টা করা হবে এবং কাজের মান অত্যন্ত ভালো বলে জানান তিনি । এরপর মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখা পরিদর্শন করে সেখানকার নোংড়া পরিবেশ নিয়ে কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেন করে । সবশেষে


vc sir14

সকাল ১০ টায় তিনি পরিসংখ্যান বিভাগ আয়োজিত “Advance Data Analysis,Dynamic Report Writing and Generating Package Using RStudio ” শীর্ষক ওয়ার্কশপের উদ্বোধন করেন।