
রং তুলি দিয়ে অংকন করেছে বিভিন্ন প্রজাতির মাছের ছবি । বিশেষ করে নবীনদের মাঝে দেখা গেছে প্রচুর উদ্দীপনা । আজ এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের সামনে তারা একটি ফ্লাস মবের ও আয়োজন করে । এদিকে এ উপলক্ষে কাল দিনব্যাপী হাতে নেয়া হয়েছে বেশ কিছু অনুষ্ঠান । এর মধ্যে আছে র্যালী,মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা । এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড মুঃ আবুল কাসেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ড মোঃ গোলাম হোসেন , সাবেক মহাপরিচালক , বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও জনাব শাহ ইমাম জাফর সাদেক, জেলা মৎস্য কর্মকর্তা , দিনাজপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন জনাব ড মোঃ ফেরদৌস মেহবুব।







মন্তব্য করুন