নিজস্ব প্রতিবেদক:
শাহজালাল বিমানবন্দরে কাস্টমস অফিসের পাশের দেয়াল হঠাৎ করেই ধসে পড়ে। ধারণা করা হচ্ছে ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে।
তবে তৎক্ষণাত আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ভেতরে কতজন আছে, বা আদৌও কেউ আছে কিনা এখনো বোঝা যাচ্ছে না। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে কাস্টমস অফিসের পাশে অবস্থিত দেয়ালটি ধসে পড়ে।
এদিকে, দেয়ালটি কিছুদিনের মধ্যেই সরিয়ে ফেলার কথা ছিলো। কিন্তু তার আগেই এটি ভেঙে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়ালটি পানির মধ্যে ভেজা অবস্থায় থাকায় ভেঙে পরতে পারে। তবে দেয়ালটি পরার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী চলে আসায় ধারণা করা হচ্ছে হতাহতের ঘটনা বেশি নাও হতে পারে। তবে দেয়াল তোলা পর্যন্ত এখনও সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না।
মূলত ঘটনাস্থলে বেশ কিছুদিন ধরে সিভিল এভিয়েশনের দেয়াল নির্মার্ণের কাজ চলছিল। এর কারণে দেয়াল ধসে পড়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। র্যাবের ক্রেন দিয়ে ধসের পড়া দেয়ালের একাংশ সরিয়ে নেয়া হয়েছে। বিমান বন্দর থেকে দুর্ঘটনাস্থল কিছুটা দূরে থাকায় বিমান চলাচলের কোন সমস্যা হচ্ছেনা বলে নিশ্চিত করেছে পুলিশ।
সময়ের পাতা/শরিফুল/সৌরভ








মন্তব্য করুন