সোমেশ্বরী নদীতে ৫ বছরের শিশুর মরদেহ উধাও

0
12

বিপুল জামান লিখন, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা জেলায় দুর্গাপুর উপজেলার দক্ষিন ভবানীপুর এলাকা সোমেশ্বরী নদীতে গোসলে করতে গিয়ে ওয়াজিব হোসেন (৫) নামে এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে।ঘটনাটি শুক্রবার (২৩ জুলাই) বিকেল ৪টা‍ ‍দিকে এ ঘটনা নিঁখোজ শিশু উপজেলার দক্ষিন ভবানীপুর এলাকার দুংখু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াজিব হোসেন সহ এলাকার চার পাঁচ জন বিকেলে সোমেশ্বরী নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে ওয়াজিব নদীতে ডুব দিলে আর ভাসেনি। সাথে থাকা নদীতে সহপাঠীরা বিষটি তাঁর পরিবারকে জানায়। পরিবারসহ স্থানীয়রা এসে খোজাখুঁজি শুরু করে এবং স্থানীয়র ফায়ার সার্ভিসকে খবর দেয়।

২৩ জুলাই রাত ৮ টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সন্ধান করে কিন্তু এখনো সন্ধান মেলেনি ।

এ বিষয়ে দুর্গাপুর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, অন্ধকার হয়ে যাওয়ার কারনে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। শনিবার ভোর ৬ টা থেকে উদ্ধার কাজ শুরু হবে।