সন্ত্রাস চাঁদা ও দখলবাজি বন্ধে পুলিশের ভূমিকা অপরিসীম

0
10

তপন কুমার সরকার, আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল বলেছেন, সন্ত্রাস চাঁদা এ দখল বাজি বন্ধে পুলিশের ভূমিকা অপরিসীম ।

সন্ত্রাস চাঁদা ও দখলবাজি বন্ধে পুলিশের ভূমিকা অপরিসীম
সন্ত্রাস চাঁদা ও দখলবাজি বন্ধে পুলিশের ভূমিকা অপরিসীম

জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ ব্যাপক ভূমিকা পালন করছে। তিনি বলেন, এলাকার শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। প্রতিপক্ষ দলের লোকেরা মায়ের কোলে শান্তিতে ঘুমিয়ে আছে। তাঁরা যদি ঘোলা পানিতে মাছ স্বীকার করতে গিয়ে শান্তি বিনষ্ট করে উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায় তাহলে কঠোর হস্তে দমন করা হবে। তিনি শনিবার বিকেলে আত্রাই থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেন, দুর্নীতিকে জিরোটলান্সে করতে আমরা বদ্ধপরিকর। সামনে পুলিশ কনস্টেবল নিয়োগ হবে । কেহ দাললদের খপ্পরে পরে যেন আর্থিক ক্ষতিগ্রস্থ না হয় এ জন্য সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ। ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজির পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আক্কাস আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহদী মসনদ স্বরুপ, ইউপি সদস্য স্বপন প্রমুখ।