

এরশাদ আবির, চট্টগ্রাম প্রতিনিধি:
‘‘বৃক্ষরোপণ শুরু করি অক্সিজেনের মজুদ গড়ি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১১ জুলাই ২০২২ দেশের বিশিষ্ট শিল্পপতি জনাব নাসির উদ্দিন বাহাদুর সাহেবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ওনার নিজবাড়ি পশ্চিম নানুপুরের মান্নানীয়া রোড এবং মান্নান ডাক্তার বাড়ি রোড সহ আরো বিভিন্ন জায়গায় প্রায় ৪০টি আকাশমনি গাছ রোপন করেন। একযোগে দিনব্যাপী এই কর্মযজ্ঞে শিল্পপতি নাসির উদ্দিন বাহাদুরের সাথে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সেখানে তিনি প্রত্যেককে বাড়ির ছাদ, নিজেদের ঘরের আঙিনা, এমনকি রাস্তার দুপাশের পতিত জমিতে তারা গাছের চারা রোপণ করার জন্য অনুরোধ করেন। দেশে বৃক্ষরোপণ তথা অক্সিজেনের প্রয়োজনীয়তার কথাও তিনি এ সময় নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। এলাকাবাসিরা বলেন, “নাসির উদ্দিন বাহাদুর এলাকার উন্নয়নের জন্য সদা বদ্ধপরিকর”।
তারা এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ভিন্নধর্মী যুগোপযোগী আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দিতে পারলে মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি বৃক্ষরোপনের গণজোয়ার শুরু হবে।





