

এস এম মুনজিলঃ কুৃড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই এমন প্রশ্ন তুলে মানববন্ধন করেছে স্বাস্থ্যরক্ষা অধিকার কমিটি। আজ সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। এসময় বক্তারা বলেন, গত ২০ জানুয়ারি স্থানীয় মাসিক উত্তর চিত্র পত্রিকার সম্পাদক প্রকাশক রেজওয়ানুল হক পাখীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের উপক্রম হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই সময় হাসপাতালে ডাক্তার ও প্রয়োজনীয় অক্সিজেন না থাকায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে ডাক্তার, অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধপত্র ও এম্বুলেন্স নেই। দুরদুরান্ত থেকে অসুস্থ্য মানুষ হাসপাতালে এসে চিকিৎসা ছাড়াই ফিরে যাচ্ছেন। বক্তরা অতি সত্ত্বর ডাক্তার, এম্বুলেন্সসহ ওষুধপত্র প্রদানের আহ্বান জানান।





