
মোঃ মোন্তাজুর রহমান ,সাপাহার প্রতিনিধি
রাজশাহীতে কাটাখালীতে বাসের সঙ্গে মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
আজ দুপুরের সময় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানিয়েছেন, ঘটনাস্থলে ১১ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে আরো ৬ জনের।
সার্ভিসের উপপরিচালক মো. আব্দুর রশিদ জানিয়েছেন, সংঘর্ষে কারনে মাইক্রোবাসে বিস্ফোরণ ঘটে। গাড়িতে ১৩ জন যাত্রী ছিল। এদের মধ্যে ছয়জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পর তাদের মৃত্যু হয়। বাকি সাতজনের খবর এখনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছেনা
স্থানীয়রা জানান, হানিফ পরিবহনের সঙ্গে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসে বিস্ফোরণে আগুন ধরে যায়। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস এসে হাজির হন ।




