যৌতুক না পেয়ে গজারিয়ায় মধ্যযোগীয় কায়দায় দুই সন্তানের জননীকে নির্যাতন

0
17

মোঃ খায়রুল ইসলাম (হৃদয়), গজারিয়া,মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের,টেংগারচর গ্রামের ৩ নং ওয়ার্ড (খাড়াকান্দি) নামক এলাকাতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী সূত্রে জানা যায় যে,আজ রবিবার ২২/০৮/২০২১ইং সকাল আনুমানিক ৮:৩০ঘটিকায় গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামের উক্ত ইউনিয়ন এর ওয়ার্ড (মেম্বার আহম্মদ আলী ৩নং) এর এলাকা খাড়াকান্দি সাকিনস্থ বিবাদী মোঃফেরদৌস(২৮),মোঃনাইম(২৫), মোঃসালাউদ্দিন (২২),লিপি আক্তার(২০)সর্ব পিতা মোঃআব্দুর রহমান,হালিমা বেগম (৪৫)স্বামী-আব্দুর রহমান এর বসত বাড়ীতে থাকা অবস্থায় সাংসারিক ও পারিবারিক বিষয় নিয়ে গালিগালাজ ও ঝগড়ার সূত্রধরে গৃহবধূ,দুই সন্তানের জননী সাবিকুন নাহার (২৩)এর উপর এলোপাথাড়ি কিল,ঘুষি,লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম ও ধারালো বটি দা দিয়ে হত্যার উদ্দ্যোশে মাথায় কোপ মারিয়া মাথার ডান পাশে গুরুতর রক্তাক্ত জখম করে।জানা যায়,দীর্ঘদিন যাবৎ যৌতুকের জন্য পারিবারিক অশান্তি চলে আসছিল।

স্থানীয় লোকজন নির্যাতিতার আত্ন চিৎকারে এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নির্যাতিতা সাবিকুন নাহার উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোঃবাচ্চু ফকির এর মেয়ে।
এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক মোঃসবুজ মিয়া জানান,উভয় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি,তদন্ত সাক্ষেপে ব্যবস্থা গ্রহণ করা হবে।