

সময়ের পাতা ডেস্ক:
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামও বিষয়টি জানিয়েছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলতে পারেননি।




