

এরশাদ আবির, চট্টগ্রাম প্রতিনিধি:
গভীর রাতে রিকশায় করে বাসায় ফেরার পথে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছয় দুর্বৃত্তের কবলে পড়েন ২৮ বছর বয়সী এক নারী। রিকশাওয়ালাকে তাড়িয়ে ওই নারীকে সড়কের পাশে নিয়ে চড়াও হয়েছিলেন তাঁরা। তখন রিকশাওয়ালা কিছুদূর এগিয়ে আরেক রিকশাওয়ালাকে ঘটনা খুলে বলেন। আবদুল হান্নান নামের ওই রিকশাওয়ালা তখন ৯৯৯–এ ফোন করলে পুলিশ এসে আক্রান্ত নারীকে উদ্ধার এবং পুলিশ ঘটনাস্থল থেকে ফারুক হোসেন, আবদুর রহমান ও মো. আরিফ নামের তিন যুবককে গ্রেপ্তার করে। পরদিন সোমবার রাতে সাইফুল ইসলাম, আবদুল খালেক ও মোহাম্মদ হোসেন নামের আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গভীর রাতে রিকশায় করে বাসায় ফেরার পথে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছয় দুর্বৃত্তের কবলে পড়েন ২৮ বছর বয়সী এক নারী। রিকশাওয়ালাকে তাড়িয়ে ওই নারীকে সড়কের পাশে নিয়ে চড়াও হয়েছিলেন তাঁরা। তখন রিকশাওয়ালা কিছুদূর এগিয়ে আরেক রিকশাওয়ালাকে ঘটনা খুলে বলেন। আবদুল হান্নান নামের ওই রিকশাওয়ালা তখন ৯৯৯–এ ফোন করলে পুলিশ এসে আক্রান্ত নারীকে উদ্ধার এবং তিন ধর্ষককে গ্রেপ্তার করে। গত রোববার রাতে দল বেঁধে ধর্ষণের এই ঘটনার পর আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিকশাচালক আবদুল হান্নান বলেন, ‘ওই নারীর জায়গায় আমার বোন, মা, স্ত্রী কিংবা কোনো আত্মীয় হতে পারতেন। ইজ্জত বাঁচানোর জন্য ফোন দিয়েছি”। খুলশী থানার উপ পরিদর্শক এবং ঘটনার সময়ের ডিউটি অফিসার সুমন বড়ুয়া বলেন, “বাংলাদেশ পুলিশ সবসময় জনগনের সেবার জন্য সদা প্রস্তুত”। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি বাদী হয়ে খুলশী থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা করেছেন।





