পূর্ব রূপসা বাজারে অবৈধ ভাবে বালুর পাইপ স্থাপন, জনগনের চলাচলে বিঘ্ন সৃষ্টি

0
16
পূর্ব রূপসা বাজার এলাকায় জনগুরুত্বপূর্ণ রাস্তার উপরে কে বা কারা অবৈধ ভাবে বালুর পাইপ স্থাপন করে জনগনের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং রাস্তার ক্ষতিগ্রস্ত করে। বিষয়টি রূপসা উপজেলা প্রশাসনের নজরে আসে এবং তৎপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপসা,খুলনা জনাব খান মাসুম বিল্লাহর নেতৃত্বে পাইপটি অপসারণ করে জব্দ করা হয়। এ সময় পূর্ব রূপসা ফাঁড়ির একটি পুলিশ সদস্যর টিম সহযোগিতা করেন।