পরিবারসহ আগুন নেভানো প্রশিক্ষণ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

0
15

স্বরাষ্ট্রমন্ত্রী মোন্তাজুর রহমান(স্টাফ রিপোর্টার): বাসায় আগুন লাগলে প্রাথমিক কি পদক্ষেপ নিতে হয় তা জানার জন্য পরিবারসহ মহড়ায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি ।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে নিজের বাসায় ফায়ার সার্ভিসের ওই মহড়ায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন । এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। তিনি আমাদের জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে ও ছেলের স্ত্রী, মেয়ে এবং বাসার কর্মকর্তা-কর্মচারী সবাই উপস্থিত ছিলেন এই মহড়ায়। ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের একজন সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল এ মহড়া পরিচালনা করেন ।

২ ঘণ্টা সময়ের মহড়ায় বহনযোগ্য অগ্নিনির্বাপণ যন্ত্রের বাস্তবিক ব্যবহার, এলপি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে আগুন নেভানোর সম্ভব তার পদ্ধতি হাতেকলমে আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতিসহ ফায়ার সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হয়। সকল ব্যক্তির ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত বলে এ সময় মন্তব্য করেন আসাদুজ্জামান খাঁন কামাল এমপি ।