
গজারিয়া প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষ্যে গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট রোজ শুক্রবার বিকাল ৫টায় জামালদী বাসস্ট্যান্ড সংলগ্ন মেঘনা জেনারেল হাসপাতালের ভিতরে সীমিত পরিসরে আয়োজিত হয়। এসময় প্রস্তুতি সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক ডাঃ মাজহারুল হক তপন।এছাড়া আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব হাজী মোঃ মোজাম্মেল হক,সহ সভাপতি জনাব ওমর ফারুক মাস্টার, কামরুল ইসলাম খান,সাধারণ সম্পাদক সারোয়ার আহম্মেদ ফরাজী,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আল মামুন প্রধান (মেম্বার)। উক্ত সভায় শোকাবহ আগস্টের নানা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় যা মাসব্যাপী বিভিন্ন আয়োজনে বাস্তবায়ন করা হবে।





