
সোহেল আহমেদ ভূঁইয়া, #নারায়ণগঞ্জ প্রতিনিধি: আজ ঈদের পরদিন নারায়ণগন্জের বড় #মাছের #বাজার ৫নং খাট ছিলো #ক্রেতাশূন্য। তাছাড়া আজ বাজারে তেমন কোন মাছের #সমাহার ও ছিলো না।
সারা বাজার ঘুরে দেখা গেলো শুধুই ইলিশ মাছ। মাছের দামও আজ ছিলো প্রচুর। মাছ ব্যবসায়ীরা জানালো যে, ঈদের পরদিন এমনিতেও ক্রেতা বেশী থাকে না বলে বাজারে মাছের সমাহার তেমন হয় না এবং দাম ও বেশী থাকে।
যেহেতু শুক্রবার থেকে আবারো সারা বাংলাদেশে লকডাউন সেই কারণেই বাজারে মাছের আমদানী কিছুটা কম। তবে সামনের সপ্তাহ থেকে কিছুটা স্বাভাবিক হয়ে যাবে।





