কুড়িগ্রামে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন

0
9


বিশেষ প্রতিনিধিঃ

কুড়িগ্রামে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২১-২২ এর আওতায়, জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে রোববার বিকেলে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আলী আর রেজা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু মোঃ সাঈদ হাসান লোবান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসাইন, প্রশিক্ষক আব্দুল মতিন, রেজাউল করিম রাজু, সময় টিভির কুড়িগ্রাম প্রতিনিধি মনজুরুল ইসলাম মন্জু, সাংবাদিক ইউনিয়নের আরিফ, লিংকন, অভিভাবক সহ আরো অনেকে।
মাসব্যাপী ভলিবল প্রশিক্ষন চলবে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে। বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষকগন খেলোয়াড়দের এ প্রশিক্ষন পরিচালনা করবেন।