কুড়িগ্রামে ৫দিনব্যাপী ফুটবল প্রশিক্ষনের সমাপনি

0
13


বিশেষ প্রতিনিধিঃ

কুড়িগ্রামে ৫দিনব্যাপী শেখ রাসেল ডেভোলপমেন্ট কাপ ফুটবল অনুর্ধ-১৫ এর প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সনদ বিতরন করা হয়েছে।
কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে রোববার বিকেলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত শেখ রাসেল ডেভোলপমেন্ট কাপ ফুটবল অনুর্ধ-১৫ এর প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সনদ বিতরনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পৌর মেয়র কাজিউল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আলী আর রেজা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু মোঃ সাঈদ হাসান লোবান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসাইন, অভিভাবক ও প্রশিক্ষক সহ আরো অনেকে।
এসময় বক্তারা খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, এবারে যারা জাতীয় টিমে খেলতে পারোনি তারা লেখা পড়ার পাশাপাশি খেলার মান আরো ভালো করো। যেন পরবর্তীতে তোমরাও অনেক অনেক সুযোগ পাও।