কানাইঘাটে সাংবাদিেকর হাত-পা কেটে ফেলেছে সন্ত্রাসীরা

0
12
মোঃ শাহীনুজ্জামান বিশেষ প্রতিনিধি:
হত্যা মামলার সাক্ষী হওয়ায় সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে আব্দুর রব (৪৫) নামে এক সাংবাদিকের হাত-পা কেটে ফেলেছে বলে জনা গেছে। রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডোনা সীমান্তবর্তী লোহাজুরি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্বার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম লন্ডন এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সংগঠন নেতৃবৃন্দ। এ ভাবে সাংবাদিকরা রক্তাক্ত হবেন তা নিরবে সহ্য করা যায় না। তাই অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে সরকারের প্রতি আহবান জানাই। আহত সাংবাদিক আব্দুর রব কানাইঘাট প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি। ঘটনার পর গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সুত্রে জানা গেছে, সাংবাদিক আব্দুর রবকে হাসপাতালে নেওয়ার পর জরুরি ভিত্তিতে তার শরীরে অস্ত্রোপাচার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।