কাউনিয়া ২৫ কেজি গাঁজাসহ আটক ২

0
8

জাকির ইসলাম মিন, রংপুর জেলা প্রতিনিধিঃ-রংপুরের কাউনিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্রাক বোঝাই আলু বস্তার সাথে ২৫কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে।

কাউনিয়া ২৫ কেজি গাঁজাসহ আটক ২
কাউনিয়া ২৫ কেজি গাঁজাসহ আটক ২

সুত্র জানায়, গোপন সুত্রে খবর পেয়ে কাউনিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মাসুমুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঐ এলাকায় ওঁৎ পেতে থাকেন এবং ঠিক সময়ে আলু বোঝাই একটি গাড়ী ( ঢাকা মেট্রো-ন- ১৪-৩৩১০) আটক করে তল্লাশী চালিয়ে ২৫ কেজি গাঁজা আটক করেন। আটককৃতরা হলো বরিশাল জেলার আগল ঝোডা থানার দেলওয়ার হোসেনের পুত্র রবিউল ইসলাম (২৮) এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মৃত আঃ মতিনের ছেলে সোহেল মিয়া (২৬) ।কাউনিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) জানান আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।