
জাকির ইসলাম মিন রংপুর জেলা প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়ায় ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নুরুল ইসলাম (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ি গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নে আরকে রোডে বিজলীরঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি টেপামধুপুর ইউনিয়নের চরগনাই গ্রামের মৃত সাগর আলীর ছেলে। স্থানীয়রা জানায়, নুরুল ইসলাম রোববার রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে রংপুর থেকে ফেরার পথে বিজলীরঘুন্টি এলাকায় আরকে রোডে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের (কাকড়া) সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে কাউনিয়া থানাপুলিশ স্থানীয়দের সহায়তায় মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কুর্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেন।





