নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হলের কমিটি ঘোষণা

0
24

এরশাদ আবির, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার ৩১শে জুলাই সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বঙ্গবন্ধু হলের নবগঠিত কমিটিতে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটন মাহমুদ অপু সভাপতি ও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের মোঃ মহিবুর রহমান প্রান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বঙ্গমাতা হলের কমিটিতে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবরিনা আক্তার সভাপতি ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের বনু রশিদা মিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া মহিবুর রহমান প্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ ছাত্র সমাজের প্রাণের সংগঠন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠনটি বর্তমানে দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এদেশের সকল ছাত্র সমাজের মনে জায়গা করে নিয়েছে।” তিনি আরো বলেন, ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে এদেশের সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। ছাত্রলীগ সবসময় ছাত্র সমাজের সকল অধিকার আদায়ের আন্দোলনে অগ্রভাগে ছিল। দায়িত্ব যেহেতু পেয়েছি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করবো। উল্লেখ্য যে, উক্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ই সেপ্টেম্বরের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কার্যনির্বাহী শাখা কমিটি।