
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানী তেল,পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্যের উর্ধগতি ও ভোলায় পুলিশ কর্তৃক ভোলা ছাত্রদলের সভাপতি নুরে আলম,স্বেচ্ছাসেবকদলের নেতা আ: রহিম এবং নারায়নগঞ্জ জেলা যুবদলের নেতা শাওনকে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৫টায় রাণীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক রোকনুজ্জামান খাঁন রুকু। সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান জাপান, মোশারব হোসেন, সদস্য এসএম আল ফারুক জেমস, মেজবাউল হক লিটন, নয়ন খান লুলু, যুবদলের আহবায়ক এমদাদুল হক, যুগ্ন আহবায়ক মোজাক্কির হোসেন, আতিকুল ইসলাম জেমস, সিরাজ এ আলম সিরাজ,ফরহাদ আলী মন্ডল, সেচ্ছা সেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব বেলাল হোসেন, ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি, কৃষকদলের আহবায়ক আব্দুল মতিনসহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#




