রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পানিতে ডুবে মৃদুল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার কাশিমপুর ইউনিয়নে কুজাইল গ্রামে এই ঘটনা ঘটে। মৃদুল ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
জানা গেছে, ওই দিন সকাল আনুমানিক ১০টায় মৃদুল বাড়ির খলিয়ানে খেলা করছিলো। এ সময় সবার অজান্তে শিশুটি পার্শ্বের ডোবায় পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায় তার মৃত দেহ ডোবা থেকে উদ্ধার করে।
সময়ের পাতা
www.somoyerpata.com
প্রিন্ট সংস্করণ
সারাদেশ
রাণীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু







মন্তব্য করুন