নেত্রকোণায় পিতার পিটুনিতে ছেলের মৃত্যু

0
4

বিপুল জামান লিখন,নেত্রকোণা প্রতিনিধিঃ-নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাকৈরগড়া ইউনিয়নের তিতারজান গ্রামে আব্দুল হক(৩০) নামে এক মাদকাসক্ত ব্যাক্তিকে বাবা পিটিয়ে হত্যা করেছেন।শনিবার(২৮ আগস্ট) পিতা আলী আমজাদ (৬৮) নামের ওই পিতা মাদকাসক্ত ছেলে পিটিয়ে হত্যা করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়,আব্দুল হক একজন মাদকাসক্ত।প্রতিদিন সে মাদকের জন্য পিতা মাতাকে অত্যাচার করে টাকার জন্য।এ নিয়ে বেশ কিছুবার পাড়াপ্রতিবেশিরা ঐ পথ থেকে ফিরে আসার জন্য চেষ্টা করে।কিন্তু সে ফিরে নি।এমনকি কিছুদিন আগে এমন বাজে কাজের জন্য বিবাহিত স্ত্রী ছেড়ে চলে যায়।

 

আরো জানা যায়,সে প্রতিরাতে টাকার জন্য বাবাকে চাপ দিত।টাকা না দিলে নানা ধরনের অত্যাচার চালাতো।এতে করে পিতা মাতা অতিষ্ঠ হয়েছিল।কিন্তু শনিবার রাতে যখন টাকার জন্য চাপ দেয় তখন আলী আমজাদ হোসেন নিজের লাটি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন।তবে পাড়াপ্রতিবেশি চেঁচামেচি শুনলেও ফেরাতে আসেনি।

 

পরের দিন আব্দুল হকে প্রতিবেশীরা না পেয়ে স্থানীয় (ইউপি) চেয়ারম্যান নূর মোহাম্মদকে খবর দেওয়ার পর বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে বারান্দার মাটির নিচ থেকে লাশ উদ্ধার করে।

 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহনুর বলেন,ঘটনাটি সত্য এবং বাবা মাকে আটক করে হয়েছে।