

রাজীব প্রধান, শ্রীপুর,গাজীপুর ঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল ব্যাপারী কর্তৃক হামলার শিকার হওয়ার ঘটনায় শ্রীপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আবুল হোসেন মিলন সাংবাদিক সম্মেলন করেছেন। সোমবার সকাল ১১ টায় এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপি’র অন্যান্য সদস্য নেতাকর্মীরা। এ সময় যুবদল নেতা মিলন বলেন, গত ১৬/০৯/২২ তারিখে পৌর বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কাজী খান, সভাপতি শ্রীপুর পৌর বিএনপি। এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌরসভার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী থানা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ।এই মাহফিলে শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খানের চক্ষু নির্দেশে শত সহস্ত্র নেতা-কর্মীদের সম্মুখে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল বেপারী ও আনোয়ার বেপারী আহ্বায়ক শ্রীপুর পৌর যুবদলের অনুসারীরা মিলনকে কিল-ঘুষি-লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা মারাত্মকভাবে রক্তাক্ত করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রকৃতভাবে পৌর বিএনপি’র কাছে এই ঘটনার সঠিক সুরাহা পাওয়ার জন্য চেষ্টা করছি। কিন্তু আজও পর্যন্ত এই ঘটনার সুব্যবস্থা নেওয়া তো দূরের কথা তারা এই বিষয়টা আমলেই নেই নাই। তিনি আরো বলেন, আমরা সদাসর্বদা জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সির মিটিং উপজেলা জেলা ও কেন্দ্রীয় প্রোগ্রামে উপস্থিত হয়ে রাজনৈতিক হামলা-মামলা ও পুলিশ মামলা এবং কারা নির্যাতন ভোগ করেও আজ পর্যন্ত জাতীয়তাবাদী শক্তির পতাকা বুকে ধারণ করে রাজপথে দেয়া তারেক রহমানের প্রতিটি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অথচ আমার দলের লোকেরাই আমার উপর হামলা করেছে। আমি এর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আশাবাদী।





