
রাজীরপ্রধান, শ্রীপুর(গাজীপুর)ঃ-
গাজীপুরের শ্রীপুরে পোষাক কারখানায় কর্মরত অবস্থায় ট্রিমিং সেকশনের স্টাফ, গুলজার হোসেন গোলাপের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে আরজিআর নামক একটি পোষাক কারখানায় এ ঘটনা ঘটে। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে গোলাপের। এদিকে গোলাপের হঠাৎ মৃত্যুর খবরে আতঙ্কিত কারখানার শ্রমিকরা। এদের মধ্যে অনেকেই আবার মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পরেছে। যদিও পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। কারখানার এই পরিস্থিতিতে সবাইকে ছুটি দিয়ে কারখানা বন্ধ করে দেয়া হয়। পরদিন অর্থাৎ রবিবার কারখানাটি যথারিতি খোলা থাকবে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। আরজিআর স্যুয়েটার কারখানার শ্রমিকরা জানায়, শ্রীপুর উপজেলার মাধখোলা এলাকায় অবস্থিত আরজিআর স্যুয়েটার কারখানায় গোলজার হোসেন গোলাপের মৃত্যু হয় রহস্যজনকভাবে। এনিয়ে আতঙ্ক কাটছে না শ্রমিকদের মাঝে। বিশেষ করে নিহতের বন্ধুবান্ধব এবং সহকর্মীরা। নিহতের বাড়ি নওগাঁ জেলার দামুয়ার হাটে। শেমু গ্রামের শমসের আলীর ছেলে গুলজার হোসেন গোলাপ । এ সময় কারখানার ভিতরে রুপালি নামে এক পোষাক কর্মীসহ আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে বলে জানায় শ্রমিকরা । প্রাথমিকভাবে তাদের কারখানার ভিতরে চিকিৎসা দেয়ার পর, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে একজনকে স্থানান্তর করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে,এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়া হয় । আরজিআর স্যুয়েটার কারখানার কোয়ালিটি এন্ড টেকনিক্যাল মেনেজার আল-আমিন বলেন, এটি একটি স্টোক জনিত মৃত্যু। নিহত গোলজার হোসেন গোলাপ দীর্ঘ ১৬বছর কর্মরত ছিলেন এই কোম্পানিতে। নিহতের ঘটনায় তার পরিবারকে খবর পাঠানো হয়েছে।ইতি মধ্যে তার পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে এবং এই মৃত্যুর খবর থানায়ও জানানো হয়েছে বলে জানিয়েছে আরজি আর কারখানার টেকনিশিয়ান আল-আমিন। যদিও পুলিশ বলছে এরকম ঘটনার কোন খবর বা অভিযোগ পুলিশের কাছে আসেনি। শ্রীপুর হাসপাতালের চিকিৎসকরা জানায়, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এই বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে তারা বিষয়টি খতিয়ে দেখবে।





