
রাজীব প্রধান, শ্রীপুর-গাজীপুরঃ-গাজীপুরের শ্রীপুরেপারিবারিক কলহের জেড়ে ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতার আক্রোশে, পরিকল্পিতভাবে গত ২ আগষ্ট সোমবার সকাল অনুমান সাড়ে ৭ দিকে মোঃমাকাদুল হাসান (২৮) নামে এক যুবককে মাথায় এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় বাড়ির দক্ষিণ পার্শ্বের একটি ফাঁকা রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। মাকাদুল গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খন্ডের মৃত আঃমোতালিব হোসেনের ছেলে।
এই হামলার ঘটনার প্রেক্ষিতে আহতের বড় ভাই বাবুল হোসেন ঐ দিনই দুইজনকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন ১.আনোয়ার হোসেন (২২)২.মাওঃআঃমমিন (৫৫) সহ ৩/৪ জন অজ্ঞাত উভয়ে কেওয়া পূর্ব খন্ডের বাসিন্দা। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্য- তথ্য তদন্ত সাপেক্ষে ঘটনার ২য় দিন থানায় হত্যার উদ্দ্যেশে মারপিটের ঘটনা দেখিয়ে একটি মামলা রজু হয়।যার মামলা নং ৮/৫০৯, অপরাধের ধারা সমুহ ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২) পেনাল কোড। কিন্তু পরিবারের দাবি
ঘটনার ও মামলা হওয়ার পর থেকে সেই পরিবারটি বেশ আতঙ্কে দিনযাপন করছেন। স্বস্তি নিয়ে রাতে ঘুমাতে পারছে না তারা। তাদের চোখে নিরাপত্তাহীনতার ছাপ।বাদী বাবুল হোসেন সাংবাদিকদের জানান,গত ২ আগষ্ট ঘটনার পরেরদিন মামলা রজু হয় কিন্তু বিবাদীরা প্রভাবশালী হওয়ায় মামলা হওয়ার ৭ দিন হলেও এখনো কোন আসামিকে গ্রেপ্তার করতে
পারেনি পুলিশ। তাছাড়া পরিবারর সবাই
ঘটনার পর থেকেই তারা খুব ভয়ের মধ্যে আছেন। কারন সম্প্রতি ঘটে যাওয়া শ্রীপুর থানার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হত্যাকান্ডে। গত একমাসের হত্যাকান্ডের ঘটনা ঘটেছে ৪টি, যার মধ্যে তিনটিই জমি সংক্রান্ত হত্যা মামলা। যারদরুন এখনো আতঙ্ক কাটছে না সাধারণ জনগনের। এমতাবস্থায় বাবুল হোসেন সাংবাদিকদের মাধ্যমে গাজীপুর জেলা পুলিশ সুপার এসএম সফিউল্লাহ মহোদয়ের কাছে তার ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে নির্ভয় ভাবে চলাফেরা করার আবেদন জানিয়েছেন। পাশাপাশি আসামিদের দূত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।
এই বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্র) জনাব মফিজুর রহমান মুঠোফোনে দি বাংলাদেশ টুডে কে জানান,জমি সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনায় মামলা হয়েছে। এবং আসামিদের ধরার জন্য অভিযান চলমান আছে। আসামিদের কোন সন্ধান পেলে অবশ্যই তাদের গ্রেপ্তার করা হবে।





