করোনা পরিস্থিতির পর্যালোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ে

0
9

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ৪ জুলাই রোববার সকাল এগারোটায় করোনা পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা বাহিনীর নবম ডিভিসনের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন কর্নেল মুহিদ, র‍্যাব-১১ এর সিও কর্নেল পাশা, বিকেএমইএর সহ সভাপতি মোহাম্মদ হাতেম, জেলা সিভিল সার্জন, নারায়ণগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি খন্দকার শাহ্ আলম প্রমূখ।