
রাজীব প্রধান, গাজীপুর প্রতিনিধিঃ-গাজীপুরের শ্রীপুর বেপারী বাড়ী বকুলতলা এলাকায় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চাপায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী কভার্ডভ্যানটি জনতা আটক করেছে। প্রত্যক্ষদর্শী পথচারী শাহীন মন্ডল জানায়, শিশুটি রাস্তা পাড় হওয়ার সময় বিপরীতগামী একটি অটো রিকশায় ধাক্কা খেয়ে শাহ সিমেন্টবাহী একটি কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্টহয়। শিশু বাচ্চাটি ঘটনা স্থলেই মারা যায়।

মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন জানান, গোসিংগা থেকে ছেড়ে আসা শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যান আজ সকাল ১১ টার দিকে শ্রীপুরের বেপারী বাড়ী বকুলতলা এলাকায় মোহাম্মদ নামে চার বছর বয়সী এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।স্থানীয় জনতা ধাওয়া করে হেলপারসহ কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং কভার্ডভ্যানটি মাওনা হাইওয়ে থানায় নিয়ে যায়।
নিহত মুহাম্মদ, শ্রীপুরের সাহারা গার্মেন্টসে কর্মরত নিরাপত্তা প্রহরী ফজলুল হক চুন্নু মিয়ার ছেলে। ফজলুল হক বেপারী বাড়ীর নেকবর আলীর বাড়ির ভাড়াটিয়া।ফজলুল হকের বাড়ী কিশোরগঞ্জের হোসেনপুর।সে দীর্ঘ চার বছর ধরে এ এলাকার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।





