আত্রাইয়ে ‘নাপা’ ট্যাবলেটের সংকট

0
11

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: গত ঈদের পর থেকে সীমান্তবর্তী জেলা নওগাঁয় করোনা মহামারিতে আক্রান্তের হার বেড়েছে। একই সাথে বেড়েছে জ্বর, সর্দি কাশি তাই ওষুধের দোকানে প্যারাসিটামল গ্রæপের ‘নাপা’ ট্যাবলেট না পেয়ে বিপাকে পড়ছেন রোগী ও তার পরিবার।

আত্রাইয়ে ‘নাপা’ ট্যাবলেটের সংকট
আত্রাইয়ে ‘নাপা’ ট্যাবলেটের সংকট

চিকিৎকেরা সাধারণত জ্বর-সর্দি, শরীর ও গলা ব্যথা হলে এ ওষুধ সেবনের পরামর্শ্ব দিয়ে থাকেন। কিছুদিন ধরে জ্বর সর্দি, কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা এ অঞ্চলে বেড়েছে বলে জানা গেছে।

ওষুধ ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিন সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যাথার ওষধ বিক্রয় হয়েছে স্বাভাবিকের চাইতে কয়েকগুণ বেশি। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় কোম্পানি থেকে সরবরাহ হতে দেরি হওয়ায় বাজারে ‘নাপা’ ট্যাবলেটের সঙ্কট দেখা দিয়েছে। তবে অল্প সময়ের মধ্যে সংকট নিরসন হবে বলে জানিয়েছেন কোম্পানির প্রতিনিধিরা।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আত্রাই প্রতিনিধি মো. রাজু জানান, কাঁচামাল সঙ্কটে ‘নাপা’ ট্যাবলেট উৎপাদন কমে গেছে। যে কারণে কোম্পানী সাময়িক অর্ডার নেওয়া বন্ধ রেখেছে। তবে এ গ্রæপের ‘নাপা সিরাপ’; ‘নাপা এক্সট্রা’; ‘নাপা এক্সটেন্ড’ বাজারে পাওয়া যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রোকসানা হ্যাপি বলেন, ‘শুনেছি বাজারে প্যারাসিটামল গ্রæপের ‘নাপা’ ট্যাবলেটের সংকট চলছে। করোনা মহামারিতে এ জাতীয় ওষুধের ব্যবহার বেড়েছে। তবে এ গ্রæপের অন্যান্য কোম্পানির ওষুধের কোনো সঙ্কট নাই।’