
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা, শাখার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে জেলা কমিটি ও উপজেলা কমিটি ঢেলে সাজানোর লক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১১অক্টোবর’২১ সোমবার সকালে জেলা মহিলা সংস্থার মাঠে কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির খাদিজা সুলতানা কেয়া, রৌমারী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সুলতানা, সম্পাদক মাহমুদা আক্তার স্মৃতি, সহ আরো অনেকে। এছাড়াও বিভিন্ন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও জেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় সকল নেতা-কর্মীগন জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগ দলটি সুন্দরভাবে সাজাতে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। সভাটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ফাহমিদা আনাম লাজ।





