একটি কম্পিউটার সেন্টারের আঙ্গিনা থেকে দড়ি গলায় ঝুলন্ত অবস্থায় সৈকতের লাশ উদ্ধার

0
17

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় দূর-আত্নীয়ার সাথে দীর্ঘদিনের প্রেম। ওই আত্নীয়া বিবাহিত ও সম্পর্কে চাচী হওয়ায় পরিবার মেনে নেয়নি। এই ঘটনায় পরিবারের সাথে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছে এক যুবক।

ঘটনাটি ঘটেছে উখিয়ায় ঝুলন্ত অবস্থায় নিহত যুবকের লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম সৈকত বড়ুয়া (২৩), তিনি উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার সানন্দ বড়ুয়ার ছেলে এবং পেশায় মাইক্রোবাস চালক।

সোমবার (৯ আগস্ট) সকালে পাতাবাড়ী খেলার মাঠ সংলগ্ন নিজের বাড়ির পাশ্ববর্তী একটি কম্পিউটার সেন্টারের আঙ্গিনা থেকে দড়ি গলায় ঝুলন্ত অবস্থায় সৈকতের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সৈকতের সাথে তার এক দূর-আত্নীয়ার দীর্ঘদিনের প্রেম ছিলো। ওই আত্নীয়া বিবাহিত ও সম্পর্কে চাচী হওয়ায় সৈকতের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি, সোমবার রাতে এই বিষয়ে পরিবারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে বেড়িয়ে পড়েন সৈকত, সকালে তার লাশ পাওয়া যায়।