
তপন কুমার সরকার, আত্রাই প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে সরকার ঘোষিত ১৪দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। কঠোর বিধিনিষেধ সফল করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত এবং গুরুত্বপূর্ন বাজারে থানা পুলিশ চেকপোস্ট বসিয়েছেন। ব্যাটারী চালিত চার্জার ভ্যান চলাচল করতে দেখা গেছে। আজ সিংড়া উপজেলা ও এর আশেপাশের এলাকা থেকে ঈদ পরবর্তী পিকনিক করতে আসা ২টি নৌকা আটক করে তাদের জরিমানা করা হয়। এছাড়াও যারা অযথা রাস্তায় চলাচল করছে তাদের পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে। বন্ধ আছে সকল ধরনের দোকানপাট, শপিংমল ও বিপনী বিতান।





