

তপন কুমার সরকার,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ১২ জুয়াড়ি ১ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মহাদীঘি ও ইসলামগাঁথী গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে টাকা, তাস, মোমবাতি পাওয়া যায়। শনিবার সকালে আটককৃতদের নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃত জুয়াড়ি হলো উপজেলার মহাদীঘি গ্রামের মৃত শামসুল খাঁর ছেলে মামুন খাঁ, একই গ্রামের মৃত আবেদ আলী শেখের ছেলে আসলাম শেখ, জাহাঙ্গীর আলমের ছেলে শামীম আলী, মফেল মন্ডলের ছেলে সোহাগ হোসেন, মৃত কফিল সরদারের ছেলে রইচ সরদার, মৃত ছইর উদ্দিনের ছেলে আজিজ প্রাং, ইসলামগাঁথী গ্রামের মৃত ঝন্ডু প্রাং এর ছেলে প্রদীপ প্রাং একই গ্রামের মৃত খিয়ার উদ্দিন শাহের ছেলে জাহিদুল গাজী, মৃত বয়ান উদ্দিনের ছেলে আলম হোসেন, সানোয়ার হোসেনের ছেলে ইয়াকুব আলী, মনজিলার ছেলে মদন প্রাং ও সনাতন প্রাং এবং মাদক বিক্রেতা জাতআমরুল গ্রামের বিশ্বনাথ বাঁশফোরের ছেলে স্বপন বাঁশফোর।
আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে জুয়ার আসর হতে ১২ জুয়াড়ি এবং অভিযান চালিয়ে ১ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটককৃতদের শনিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।





