

জাকির ইসলাম মিন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
নিজস্ব অর্থায়নে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সহ ছয় দফা দাবিতে তিস্তা সড়কসেতু সংলগ্ন তিস্তা ডিগ্রি কলেজ মাঠে ১৪ মে শনিবার তিস্তা কনভেনশনের কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ| ৬ এপ্রিল সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে জুম মিটিং-এ অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটির সভায় এ কর্মসূচি পুনঃনির্ধারণ করা হয়।
শুক্রবার বিকেল ৫টায় কাউনিয়া গাজিরহাট,মিলন সংঘ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৪মে তিস্তা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ কনভেনশন অনুষ্ঠিত হবে।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কনভেনশন প্রস্তুতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধক্ষ্য নজরুল ইসলাম হক্কানির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, সংঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান,বক্তব্য রাখেন স্ট্যান্ডিং কমিটির সদস্য গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু,বখতিয়ার হোসেন শিশির,সাজু,শফিকুল, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
১৪ মে তিস্তা কনভেনশনকে সামনে রেখে গোটা রমজান মাসে তিস্তার তীরের জনপদে মজবুত সংগঠন,জনসংযোগ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন নেতারা।
সভায় বক্তারা বিজ্ঞানস্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য কনভেনশন সফল করার আহবান জানান।




