
খায়রুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইউনিয়ন ভিত্তিক কোভিড-১৯ টিকাদান প্রধান কার্যক্রম চলেছে আজ রোজ শনিবার ০৭/০৮/২০২১ ইং সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত।গজারিয়ায় আটটি ইউনিয়নের কেন্দ্র বৃত্তিক টিকা দান চলেছে,সে সময় গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জিয়াউর ইসলাম চৌধুরী সাহেব সারাদিন গুরে গুরে পরিদর্শন করেছে বিভিন্ন কেন্দ্র।তাদের সাথে পূর্ব নিদর্শনা অনুযায়ী বিভিন্ন কেন্দ্রে ছাত্রলীগের নেতা কর্মীদের দেখা যায় টিকাগহন কারি সাধারণ মানুষকে নানা কাজ সাহায্য করিতে। ৩নং টেংগারচর ইউনিয়ন পরিষদের কেন্দ্র ১৩ নং টেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টেংগারচর স্বাস্থ্য কমপ্লেক্সে। উক্ত কেন্দ্রের দায়িত্বে ছিলেন,,মোঃ ফিরোজ মিয়া সহঃ পরিবার পরিকল্পনা কর্মী গজারিয়া,সুপারভাইজার টেংগারচর ইউনিয়ন ও টিকাদানকারী ফারহানা আক্তার। সার্বিক সহযোগীতা করেছেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন মাস্টার, মোঃকামাল মোল্লা মেম্বার (২নং ওয়ার্ড), মোঃ হারুন মোল্লা আওয়ামী লীগের সাধারন সম্পাদক টেংগারচর ইউনিয়ন পরিষদ।তাদের সাথে উপজেলা ছাত্রী লীগের সহ সভাপতি ইদ্রিস মোল্লা,আলমগীর প্রধান, টেংগারচর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাব্বির নেতৃত্বে ছাত্র লীগ নেতা ওমর ফারুক, হাসান,রাজু,সাগর,জুয়েল,কাউছার সহ আরো অনেকে গনটিকা প্রধানে স্বাস্থ্য কর্মীদের সাথে কাজ করেছে।





