মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের অভিযানে মাদক সহ আটক এক

0
19

খায়রুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধিঃ

আজ রোজ শনিবার মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ভাটেচর এলাকা থেকে এক মাদক সেবক এবং কারবারি কে আটক করেন গজারিয়া থানা পুলিশ। রোজ শনিবার -০৬/০৮/২০২১ তারিখ, গজারিয়া থানার চৌকস একদল পুলিশ অভিযান চালায়, সেখানে পুলিশ কর্মকর্তারা ছিলেন এসআই/মোঃ ওলিয়ার রহমান , সঙ্গীয় এএসআই/ মোঃইসমাইল মিয়া, এএসআই/ আজিজুল হক ও ফোর্স ।তারা অভিযান চালান গজারিয়া থানাধীন ভাটেরচর সাকিনস্থ বড়ইকান্দি ভাটেরচরগামী মা-বাবার দোয়া ষ্টোর মুদি দোকানের সামনে পাকা রাস্তার।রাস্তার উপর এক সন্দেহ ভাজনের উপর অভিযান পরিচালনা করে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ স্বপন দেওয়ান কে আটক করেন।স্বপনের পিতা- ইউসুফ দেওয়ান, সাং- মধ্য ভাটেরচর, থানা- গজারিয়া, জেলা -মুন্সিগঞ্জ, গ্রেফতার কৃত আসামিকে ০৮/০৮/২০২১ তারিখ মুন্সিগঞ্জ কোর্টে প্রেরন করিবে বলে জানান গজারিয়া থানা পুলিশ।