সিলেট-৩ আসনে উপনির্বাচন: নৌকা প্রতীক পেলেন হাবিবুর রহমান হাবিব

0
186

এস.এম.ইমাদ আহমদ,বিশেষ প্রতিনিধি::সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীক পেয়েছেন।

সিলেট-৩ আসনে উপনির্বাচন: নৌকা প্রতীক পেলেন হাবিবুর রহমান হানিব
সিলেট-৩ আসনে উপনির্বাচন: নৌকা প্রতীক পেলেন হাবিবুর রহমান হানিব

শুক্রবার (২৫ জুন) সকাল ১১ টায় রিটার্নিং অফিসার ইসরাঈল হোসেনের কাছ থেকে নৌকা প্রতীক গ্রহণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন পিপি, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম,

বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সহ-সভাপতি আব্দুল কাদির খাঁন, সাবেক ভাইস-চেয়ারম্যান শহীদুর রহমান রোমান,সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম সাব্বির, দক্ষিন সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, মাসুক উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ নেতা রফিক উদ্দীন, জেলা জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী,

কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সভাপতি মাসুক আহমদ, ফারুক আহমদ মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক খলিল আহমদ, যুবলীগের আহ্বায়ক আবুল মিয়া,যুবলীগ নেতা লোকমান আহমদ, সাবেক ছাত্রনেতা শাহীন আলী ,বদরুল আলম তুহিন, শাহ ফাহিম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, ছাত্রলীগ নেতা রেজান আহমদ শাহ প্রমুখ।

 

পরে হাবিবুর রহমান হাবিব বালাগঞ্জ কেন্দ্রীয় জামে-মসজিদে জুম্মার নামায আদায় করেন। মুসল্লিদের উদ্দেশ্যে এ সময় তিনি দোয়া চেয়ে বক্তব্য রাখেন।

এ সময় তার সাথে ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাকুর রহমান মফুর ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউ/পি চেয়ারম্যান আনহার মিয়া।