বন্ধুর জন্মদিন উপলক্ষে শীতলক্ষ্যা নদীতে সাঁতার কাটতে এসে পানিতে তলিয়েগেলো বিশ্বজিৎ

0
15

রাজীব প্রধান, গাজীপুর ঃ- গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের উপর দিয়ে বয়ে যওয়া  শীতলক্ষ্যা নদীর  আজিজুল হক মোড়ল এর ঘাটে সাতার কাটতে এসে নদীর পানিতে তলিয়ে যায় এক কিশোর।

বন্ধুর জন্মদিন উপলক্ষে শীতলক্ষ্যা নদীতে সাঁতার কাটতে এসে পানিতে তলিয়েগেলো বিশ্বজিৎ
বন্ধুর জন্মদিন উপলক্ষে শীতলক্ষ্যা নদীতে সাঁতার কাটতে এসে পানিতে তলিয়েগেলো বিশ্বজিৎ

ঘটনা সুএে জানাযায়, পানিতে ডুবে যাওয়া বিশ্বজিৎ তার বন্ধু বিজয়ের জন্ম দিন উপলক্ষে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে আসে। সাঁতার কাটতে কাটতে হঠাৎ মাঝনদীতে এসে তলিয়ে যায় বিশ্বজিৎ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল অনুমান ৪ টার দিকে।

নিখোঁজ বিশ্বজিত বাসফোর শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ড শ্রীপুর সদরের বিনয় বাসফোরের ছেলে। সে গত বছর শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, বৃহস্পতিবার বিশ্বজিতের বন্ধু বিজয়ের জন্মদিন ছিল। এ উপলক্ষে তারা ১০-১১জন বন্ধু মিলে শীতলক্ষ্যায় গোসলে যায়। গোসলের এক পর্যায়ে বিশ্বজিত পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বন্ধুরা নদীতে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরী দলের টিম লিডার মিজানুর রহমানের নেতৃত্বে ইতিমধ্যে নদীতে নিখোঁজ কিশোর উদ্ধারে বিকেল পৌণে ৫টার দিকে অভিযান শুরু করে। রাত আটটার পর্যন্ত ওই কিশোরের কোন সন্ধান মেলেনি।