সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবীতে গণসমাবেশ

0
14

কাজল চন্দ্র কর, সুনামগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা থেকে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেন।

সমাবেশে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ ও বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করার একটি প্রকল্প সম্প্রতি একনেকে পাস হয়েছে। ১৭ হাজার কোটির টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে এটির সুবিধা সিলেট বিভাগের চারটি জেলার মধ্যে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার লোকজন পাবে। কিন্তু বঞ্চিত হবে হাওরের জনপদ সুনামগঞ্জ জেলা। অথচ সিলেট থেকে সুনামগঞ্জের দূরত্ব মাত্র ৬৮ কিলোমিটার। সুনামগঞ্জের ২৬ লাখ মানুষের যাতায়াতের সুবিধার্থে সুনামগঞ্জ-সিলেট সড়ক ৬ লেনে উন্নীত করা প্রয়োজন।

পীর ফজলুর রহমান মিসবাহ সমাবেশ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের হাওরাঞ্চলের উন্নয়নে অন্তরিক। আমি বিশ্বাস করি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নেতৃত্বে আমরা জেলার সব সাংসদেরা মিলে যদি জননেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সুনামগঞ্জের মানুষের এই দাবিটি জানাই তিনি আমাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না।’ তিনি আরও বলেন, ‘এর আগেও ঢাকা-সিলেট মহাসড়কে কাজ হয়েছে, কিন্তু সুনামগঞ্জ বঞ্চিতই রয়ে গেছে। প্রধানমন্ত্রী হাওরের মানুষকে ভালোবেসে সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ দিয়েছেন। সুরমা নদীর ওপর সেতু হয়েছে। অনেক উন্নয়ন হচ্ছে। আমরা চাই তিনি এই দাবিটিও পূরণ করবেন।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাইফুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল হোসেন, ‘হাওর বাঁচাও আন্দোলন’ সংগঠনের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলী খুশনুর, সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন, সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, জেলা জাতীয় পার্টির নেতা রসিদ আহমদ, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর পিয়ারা বেগম প্রমুখ।