
মোস্তফা মারুফ (সিলেট প্রতিনিধি) : প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর লালাবাজার শাখার সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিয়ে আজ ২২শে মে (শনিবার) সকাল ১১ ঘটিকার সময় ঈদ পূর্ণমিলনী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি ইন্স্যুরেন্স এর লালাবাজার এজেন্সি অফিসে অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এটিভি। অনুষ্ঠানে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর লালাবাজার শাখার ডিসিও ইনচার্জ মোঃ আমির আলী এর সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্পোরেট সিলেট জোন এর ইভিপিও ইনচার্জ জনাব হুমায়ূন কবির।
“বাংলাদেশের সকল মানুষ এখনও বীমা কোম্পানি সম্পর্কে সম্পূর্ন ধারণা লাভ করতে পারে নি বলে তারা বীমা করতে চায় না। এজন্য বীমা অফিসের কর্মকর্তারা মানুষদেরকে বোঝাতে হবে।” প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন জনাব হুমায়ূন কবির। তিনি আরও বলেন, মাননীয় প্রধনমন্ত্রী শেখ হাসিনাও প্রায় ভাষণে বীমা সম্পর্কে মানুষদেরকে অবগত করেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফপিআর সেন্টার সিলেট এর জেইভিপিও ইনচার্জ জনাব আব্দুল জব্বার, এসভিপি জনাব এম শামীম আহমদ শিবু, লালাবাজার অফিস এর ডিআইভিসি জনাবা ছাবিয়া বেগম, আরসি জনাব মকবুল হোসেন প্রমুখ।





