
মোঃখায়রুল ইসলাম হৃদয়.
গজারিয়া,( মুন্সিগঞ্জ)ঃ
বাউশিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এক উন্নয়নমূলক এবং সমন্বয় সভার আয়োজন করেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান।উক্ত সভাটি অনুষ্ঠিত হয় বাউশিয়ার অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।সভার মূল বিষয় বস্তু বা উদ্দেশ্য ছিলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি গ্রাম হবে শহুরে।
তারি ধারাবাহিকতায় বাউশিয়া ইউনিয়ন পরিষদের আওতাধীন সকল উন্নয়ন কর্মকাণ্ড সহ এলাকার নানা সুবিদা এবং অসুবিধা দিক তুলে ধরেন ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান সহ ইউপি সদস্যগন।
সে সময় উক্ত আলোচনা এবং দিকনির্দেশনা মূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা গজারিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
সৈয়দা সুলতানা ইয়াসমিন
এসি ল্যান্ড গজারিয়া উপজেলা,জাকির হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার গজারিয়া উপজেলা,উক্ত অনুষ্ঠানে গজারিয়া উপজেলার আরো বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বাউশিয়া ইউনিয়নের মাটি ও মানুষের জনবান্ধব নেতা ও সুযোগ্য চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান।
সভায় মানবিক চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান তার বক্তব্যে জোড়ালো ভাবে তুলে ধরেন গজারিয়ার শিক্ষিত যুবকদের হয়ে তাদের দীর্ঘদিনের চাও এবং না পাওয়ার কথাগুলো।
মিজানুর রহমান প্রধান বলেন,আমার প্রানের চেয়ে প্রিয় গজারিয়ার মা ও মাটি এবং গজারিয়ায় ভাই ও বোনেরা।
গজারিয়ায় প্রায় সহস্রাধিক ছোট বড় শিল্প কারখানা বা ইন্ডাস্ট্রিস রয়েছে।তবে বড় দুঃখের বিষয় হচ্ছে আমাদের উপজেলার এত গুলো শিল্প প্রতিষ্ঠান থাকা স্বর্থেও আমরা গজারিয়া বাসী চাকরি দেখে বঞ্চিত।আমার বাউশিয়া ইউনিয়ন সহ গজারিয়া উপজেলার কাউকে চাকরিতে সুযোগ দিচ্ছে না প্রায় উপজেলার সকল প্রতিষ্ঠান।এতে গজারিয়া উপজেলার নাগরিক তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
মিজানুর রহমান, প্রধান অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জিয়াউর ইসলাম চৌধুরীর উদ্দেশ্যে আরো জানান,যেহেতু তিনি ইউপি চেয়ারম্যান সেক্ষেত্রে নানা সময় বিভিন্ন কাজের জন্য তার নিকট মানুষ জন আসে,তখন তারা কোনো রেফারেন্স দিলেও তাহ গ্রহন করেনা শিল্প প্রতিষ্ঠানগুলো।জিএমআই,পলিক্যাবল,ডার্চ বাংলা প্রতিষ্ঠান ছাড়া কোনো প্রতিষ্ঠান স্থানীয়দের চাকরিতে নিচ্ছে না।এতে কর্মহারা নানা শ্রেণির ব্যক্তি চাকরি না পেয়ে নেশা,মাদক সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পরিতেছে উপজেলার শিক্ষিত,অর্ধ-শিক্ষিত,কর্মহীন ব্যক্তিগন।
তাই মিজানুর রহমান প্রধান,ইউএনও মহোদয় এর হস্তক্ষেপের মাধ্যমে গজারিয়ার স্থানীয় ব্যক্তিদের ৩০% চাকরিতে সুযোগ দেবার জন্য দাবি জানান।তিনি আরো জানান কিছু দিনের মাঝে বাউশিয়া দুটি প্রতিষ্ঠানে প্রায় দুই-আড়াই হাজারের ও একাধিক পদে শ্রমিক নিয়োগ দিবে।সেখানে যাতে স্থানীয়দের ৩০% সুযোগ দেয়া সহ সকল প্রতিষ্ঠানে সুযোগ করে দেন।গজারিয়ায় উপজেলাবাসীর হয়ে ইউএনও মহোদয় এর নিকট দাবি জানান মিজানুর রহমান প্রধান ইউপি চেয়ারম্যান বাউশিয়া।এতে করে বেকারত্ব দূর হবে,গজারিয়া আর্থ-সামাজিকভাবে উন্নত হবে।
উক্ত আলোচনা সভায় চেয়ারম্যান সাহেব আরো কিছু বিষয়ের উপর দাবি রাখেন।সেগুলো হচ্ছে বাউশিয়ায় একটা স্থায়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের জন্য, বাউশিয়া ইউনিয়নে একটি ভূমি তফসিল অফিস নির্মাণ করার জন্য,আরো দাবি জানিয়েছেন বাউশিয়া এবং গুয়াগাউছিয়া সংযোগ রাস্তাটি উন্নয়ন সহ এস এস সি পরীক্ষার জন্য বাউশিয়া ইউনিয়নে একটি সাব পরীক্ষা কেন্দ্র স্থাপন করে পরীক্ষার্থীদের পরিক্ষা নেওয়াব জন্য দাবি রাখেন চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান।




