
রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ডুমুরিয়া (খুলনা) চলতি মৌসুমে অধিক লাভের আশায় আগাম জাতের শিম চাষ করেছেন ডুমুরিয়ার কৃষক আবু হানিফ মোড়ল।
আবহাওয়া ও জমি চাষের উপযোগী হওয়ায় শিমের বাম্পার ফলন হবে বলে ধারণা করছেন এ কৃষক। এছাড়া বাজারে দাম ভালো থাকায় বানিজ্যিক ভাবে শিমের চাষ করে, বাজিমাত করেছেন। খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের খর্নিয়া গ্রামের বাসিন্দা। সরেজমিনে দেখা যায়, আবু হানিফ মোড়লের চাষ করা ১একর জমির লীজ ঘেরের আইলে শিমের ফুলে ভরে গেছে। থোকায় থোকায় পরিপুষ্ঠ শিমে ভরে গেছে গাছ।
আবু হানিফ মোড়ল বলেন, আমি মাত্র ১০০শতাংশ জমি করি । এরপর শ্রাবণ মাসের শেষে ওই জমিতে শীতকালীন আগাম জাতের শিম লাগাই। ভালো ফলনের জন্য রাত দিন গাছের যত্ন নিয়েছি।নিয়েছি কৃষি অফিসের পরামর্শ। আবহাওয়া ভালো থাকায় বাগানজুড়ে শিম গাছে ফুল এসেছে। এসেছে ভালো ফল
তিনি আরো জানান, শিম চাষে লেবার খরচ, সুতা, বিষ, পানি, সারসহ ৮০থেকে ৯০হাজার টাকা তাকে খরচ করতে হয়েছে। সঠিকভাবে পরিচর্যার ফলে এখন তিনি ওই শিম ক্ষেত থেকে আগামী সপ্তাহে দুইবার ২মণ করে শিম সংগ্রহ করেন। বর্তমানে যার বাজার মূল্য আট হাজার টাকা। সে ৮থেকে ১০লক্ষ টাকার শিম বিক্রিয় করতে পারবেন বলে সে আসাবাদী ,শিম চাষ করে এখন তিনি এখন স্বাবলম্বী।
আবু হানিফ মোড়ল আরও বলেন, ‘বর্তমানে সবজির বাজার দর ভালো। এমন অবস্থা চলমান থাকলে আর আবহাওয়া ভালো থাকলে শিম বাগান থেকে আর লাভ হবে বলে আশা করি। আমার দেখে এলাকায় এখন অনেকেই শিম চাষ করতে আগ্রহী হচ্ছেন। এটা দেখে খুব ভালো লাগে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইবনে ইনশাদ আমিন ওরফে তুহিন জানান, ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে ২শত ২৫হেক্টর জমিতে শিমের চাষ করেছেন ডুমুরিয়ার কৃষকরা, অধিকাংশ ইউনিয়নের মাটি খুবই উর্বর। তাই এখানকার কৃষকদের সবজি বাগান গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। কৃষি অফিসের পরামর্শে এখন ওইসব এলাকায় ব্যাপক সবজি চাষ হচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন। আগাম জাতের শিম এলাকার চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পাঠানো সম্ভব হবে বলে মনে করেন।





