রৌমারীর নিখোঁজ জাহিদুলের লাশ গাজীপুর থেকে উদ্ধার

0
4

রৌমারী প্রতিনিধি, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

অবশেষে গাজীপুরের কাশিমপুরে বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় জাহিদুল ইসলামের (৩২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহিদুল রৌমারী উপজেলার চরবোয়ালমারী এলাকার আব্দুল বারেকের ছেলে।

পুলিশ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকার সফর উদ্দিন সাফার নির্মাণাধীন বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। স্থানীয়রা ওই দুর্গন্ধের সূত্র খুঁজতে গিয়ে একটি কক্ষের মেঝের বালুর নিচে চাপা দিয়ে রাখা এক ব্যক্তির হাত ও হাটুর আংশিক বের হয়ে থাকা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহিদুল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার করে। শনিবার বিকেলে স্বজনরা নিহতের লাশ শনাক্ত করে। তিনি আরও জানান, জাহিদুল ইসলাম শৈলডুবি এলাকায় ভাড়া বাসায় থেকে নরসুন্দরের কাজ করতেন। গত ৭ জুলাই তিনি নিখোঁজ হন। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এ ব্যাপারে তার স্ত্রী রূপালী বেগম ১২ জুলাই থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৭ জুলাই জাহিদুল তার বড় ভাইকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে নিখোঁজ হন।

কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#