
আক্তার মাহমুদ (যশোর): যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা সদর ইউনিয়ননে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের উপহার হিসেবে গরীব অসহায়দের মাঝে ১০ কেজি চাল বিতরণ শুভ উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাঃ অধ্যাপক মোঃ নাসির উদ্দিন।

তিনি বলেন প্রত্যেক গরীব অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের উপহার পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। তাই আমরা আপনাদের মাঝে চাল বিতরণ করে আপনাদের হক পূরন করতে কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।





