
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকার চায়না দুয়ারি রিং জাল জব্দ করে আগুন দিয়ে ভস্মিভূত করা হয়েছে। এবং মৎস্য আইনে একজনকে জরিমানা আদায় করা হয়েছে।
রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঙ্গলবার সন্ধ্যার আগে অভিযান পরিচালনা করেন।
রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল ইসলাম বলেন,ছোট যমুনা নদীর ঘোষগ্রাম এলাকায় অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকার দুই হাজার মিটার
চায়না দুয়ারী রিং জাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। এসময় মৎস্য সংরক্ষন আইনে সেন্টু আলী নামে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।





