
সোহেল আহমেদ ভূঁইয়া
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাসি খাবার রাখার অপরাধে ক্রাউন বাফেট রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় ক্রাউন বাফেট রেস্টুরেন্টে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সলিমুজ্জামান বলেন, ‘বাসি খাবার সংরক্ষণের দায়ে রেস্টুরেন্টটিকে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। রেস্টুরেন্টের ফ্রিজে আগের দিনের বাসি মাছ-মাংসসহ কাঁচা খাবার একত্রে রেখেছিল। পরে আজকে সেই খাবার ফ্রিজ থেকে বের করে বাইরে রাখে। খাবারগুলো গরম করে পরিবেশন করার উদ্দেশ্য ছিল।
তিনি আরও জানান, বাসি খাবারগুলো জব্দ করা হয় ও জরিমানা করা হয়। রেস্টুরেন্টে পচা-বাসি খাবার রাখতে পারবে না। অনিয়মের কোন তথ্য পেলেই আমরা অভিযান চালাবো।





