রাণীনগরে বিএনপি-যুবদল নেতার আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

0
18

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে বিএনপি এবং যুবদল নেতার আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার আবাদপুকুর বাজারে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেনের আয়োজনে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,একডালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুঞ্জুরুল আলম মুঞ্জু, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ওসমান আলী,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী মন্ডল,সদস্য আনোয়ার হোসেন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,জেলা ছাত্রদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, জেলা ছাত্রদলের সদস্য পিন্টু, উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক শামিম হোসেন,একডালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ,কালীগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিল্লুর রহমানসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#