
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে নওগাঁর রাণীনগরে চলমান কঠোর লকডাউন সফল করার লক্ষ্যে মাইকিং এর মাধ্যমে উপজেলা সদর সহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের সকল জনসাধারণকে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক প্রচারণা কাজের উদ্বোধন করা হয়েছে। এসময় সাধারণ মানুষের মাঝে মাস্ক ও সচেতনতা মূলক লিফলেটে বিতরণ করা হয়। প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার আয়োজনে সোমবার সকালে কার্যালয়ের সামনে থেকে প্রচারণা শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন, প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার ব্যবস্থাপক নুর হোদা, প্রশিকা বেতগারী উন্নয়ন এলাকা ব্যবস্থাপক আশরাফ হোসেন খান, রাণীনগর শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ও আতোয়ার হোসেন প্রমুখ।





